দৌলতদিয়ার রিয়াজের হাত কর্তন মামলার আসামী হুমায়ন ও ফরহাদ গ্রেপ্তার –
- Update Time : ০৩:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া শামসুল মাষ্টারের পাড়া এলাকায় মোঃ হুমায়ুন শেখ নামের এক যুবক প্রেমের সম্পর্কের জের ধরে মোঃ রিয়াজ শেখ (২৫) নামের এক জনকে হাত বিচ্ছিন্ন পূর্বক হত্যার চেষ্টা করেছে। ওই ঘটনার দায়েরকৃত মামলার আসামি মোঃ হুমায়ুন শেখ (১৮) এবং মোঃ ফরহাদ শেখ (২৫) কে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তার করে রাজবাড়ী রেলওয়ে থানায় সোপর্দ করেছে।
মোঃ হুমায়ুন শেখ জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শামসুল মাষ্টারের পাড়ার হাশেম শেখের ছেলে এবং মোঃ ফরহাদ শেখ একই গ্রামের মোঃ সালেক শেখের ছেলে।
জানাগেছে, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি,ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ভাবে শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ আমার অহংকার স্লোগানে র্যাবের এই সমস্ত কর্মকান্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প গত ৬ মার্চ স্থানীয় তথ্যর উপর ভিত্তি করে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া শামসুল মাষ্টারের পাড়া এলাকায় মোঃ হুমায়ুন শেখ নামের এক ব্যক্তি প্রেমের সম্পর্কের জের ধরে মোঃ রিয়াজ শেখ নামের এক জনকে হাত বিচ্ছিন্ন পূর্বক হত্যার চেষ্টা করেছে। ওই সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্প গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এর ধারাবাহিকতায় গত ৯ মার্চ গোয়েন্দ তথ্যের উপর ভিত্তি করে মামলার আসামী মোঃ হুমায়ুন শেখ’কে কুষ্টিয়া এবং মোঃ ফরহাদ শেখকে ফরিদপুর থেকে গ্রেফতার করেন।
ধৃত ১ নং আসামী মোঃ হুমায়ুন শেখকে প্রাথমিক স্বীকারোক্তি থেকে জানা যায়, সে তার পাশ^বর্তী এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে। উক্ত সম্পর্কের কারনে তার এবং ভিকটিম রিয়াজের সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্য তৈরী হয়, তারই জের ধরে গত ৬ মার্চ রিয়াজ দৌলতদিয়া রেল স্টেশনে এলাকায় আসলে তারা দুই জনে ভিকটিম মোঃ রিয়াজ শেখ কে ধারালো অস্ত্র দিয়ে কুটিয়ে হাত বিচ্ছিন্ন পূর্বক হত্যার চেষ্টা করেন।
উল্লেখ্য যে, ধৃত আসমী মোঃ হুমায়ুন শেখ দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। সে বিভিন্ন সময় রাজবাড়ী জেলার রেলস্টেশন এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ড করে থাকেন। (যেমন মাদক ব্যবস্থা, চুরি, ছিনতাই ইত্যাদি) এবং ইতিপূর্বে সে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহার নামীয় আসামী হয়ে কারাভোগ করে বর্তমানে জামিনে আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































