দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতির উদ্যোগে নারী দিবস পালিত –
- Update Time : ০৪:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ সোমবার গোয়ালন্দের দৌলতদিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় যৌনকর্মী ও তাদের শিশুদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। মুক্তি মহিলা সমিতির মাঠ হতে শুরু করে র্যালীটি দৌলতদিয়া রেলস্টেশন প্রদক্ষিণ করে করে।এতে সংগঠনের কর্মকর্তা -কর্মীরা ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লীর যৌনজীবিরা অংশ নেন। পরে সমিতির হলরুমে আলোচনা সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতির সভাপতি শেফালী বেগম। বক্তব্য রাখেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মোঃ সাজ্জাদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, প্রদীপ প্রকল্পের প্রজেক্ট অফিসার বাচ্চু মিয়া, নাইট কেয়ারের প্রজেক্ট ম্যানেজার শাহানাজ খানম, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আখি আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ নুরুজ্জামান, উর্মি আক্তার, লাইট হাউস প্রকল্পের ম্যানেজার খালেদা আক্তার প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































