দৌলতদিয়ায় রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমকে গণসংবর্ধনা
- Update Time : ১০:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / ৯৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
নব গঠিত মন্ত্রীসভায় স্থান পাওয়া রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি‘কে ব্যাপক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি রাজবাড়ীর প্রথম ব্যাক্তি হিসেবে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন।
শপথ গ্রহনের পর প্রথম জেলায় প্রথম আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ সংবর্ধনার আয়োজন করে। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে পূর্ণ মন্ত্রী কারায় রাজবাড়ীবাসীকে সম্মানিত করেছেন। রেলপথ মন্ত্রী হিসেবে রাজবাড়ীতে রেলের সুদিন ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানিয়ে বলেন, গোয়ালন্দ ঘাটে আগত যে সকল ট্রেন বন্ধ হয়ে গেছে সেগুলো পুনরায় চালু করার উদ্যোগ গ্রহন করা হবে। সেই সাথে রেলওয়েকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করে মাননীয় প্রধান মন্ত্রীর আস্থার প্রতিদান দেয়ার জন্য যা যা করতে হয় তাই করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মর্শেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র শেখ আলমগীর হোসেন তিতু, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মুন্সি, সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































