দৌলতদিয়ায় কার্ভাড ভ্যান চাপায় এক নারী নিহত –
- Update Time : ১০:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ৭৪ Time View
শামীম রেজা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে কার্ভাড ভ্যান চাপায় মর্জিনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে আট টার দিকে দৌলতদিয়া ৩ নং ফেরিঘাটে এঘটানা ঘটে বলে জানায় দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির এসআই মোঃ শাহজাহান আলী।
মর্জিনা বেগম ফরিদপুর জেলার কোতয়ালী থানার চরকমলাপুর গ্রামের বাসিন্দা ইমারত উদ্দিন মোল্লায় স্ত্রী।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শাহজাহান আলী ওই নারীর স্বামী ইমারত উদ্দিন মোল্লা বরাত দিয়ে জানায়,মাস খানের আগে তাদের ১২ বছরের ছেলে অভিমান করে বাড়ি থেকে বেড় হয়ে আসে। তারা সংবাদ পায় তাদের ছেলে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিত্বে খোজ করতে যান। সেখানে খুজে না পেয়ে নিহত মর্জিনা বেগম ও তার স্বামী ইমারত উদ্দিন মোল্লা বাড়িতে ফিরে আসছিলেন। দৌলতদিয়া ৩ নং ঘাটে ফেরি থেকে নেমে এ্যপ্রোচ সড়ক দিয়ে হেটে সংযোগ সড়কে উঠছিলো। এমন সময় ওই ফেরি থেকে একটি কার্ভাড ভ্যান এ্যপ্রোচ সড়ক দিয়ে সংযোগ সড়কে উঠার সময় মর্জিনা বেগমকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এসআই মোঃ শাহজাহান আলী আরও জানায়, ঘাতক ট্রাক ও চালকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রকৃয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































