দৌলতদিয়ায় ওরশ ফেরত বাসসহ যানবাহনের দীর্ঘ সিরিয়াল –
- Update Time : ০৪:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ৭৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় ফরিদপুর অাটরশি জাকের মঞ্জিলের ওরস ফেরত বাসসহ শতশত যানবাহন নদী পারের অপেক্ষায় দীর্ঘ সিরিয়ালে অাটকা পড়েছে।
মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকায় এ সিরিয়াল দেখা যায়।
এরমধ্যে যাত্রীবাহি বাস ও পন্যবাহি ট্রাক।ং সড়কের ইমামবাড়ী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারে পন্যবাহি ট্রাকের সাড়ি।
অপরদিকে গতকাল বিকালে সিরিয়ালে এসেও দুপুর পর্যন্ত ফেরির দেখা পান নাই পন্যবাহি ট্রাকের চালকরা। ফলে গোসল, খাওয়া-দাওয়া ও টয়লেট সমস্যায় পড়েছেন চালক ও তার সহকারীরা। এবং সময় মত মালামাল পরিবহন করতে না পেরে তাদের মালিক ও পার্টির কথা শুনতে হচ্ছে। সেই সাথে বেড়ে যাচ্ছে তাদের পরিবহন খরচ।
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৯ টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাট বিঅাইডব্লিউটিসি কর্মকর্তা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































