দেশ রুপান্তরের সম্পাদক ও প্রকাশকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করলেন এমপি জিল্লুল হাকিম –
- Update Time : ১০:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৈনিক দেশ রুপান্তরের সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির আলী খান ও স্টাফ রিপোর্টার আলাউদ্দিন আরিফসহ ৩ জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করছেন, রাজবাড়ী-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম।
রাজবাড়ীর ২ নং আমলী আদালতে বুধবার দুপুরে দায়ের করা মামলাটি, বিচারক জেলার কালুখালী থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছে।
যদিও এমপি মোঃ জিল্লুল হাকিম অসুস্থ থাকায় তার পক্ষে ওই মামলাটি আমমোক্তা নামার মাধ্যমে পরিচালনা করছেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান।
মামলায় মোঃ জিল্লুল হাকিম বলেছেন, তিনি এ পর্যন্ত চার বার রাজবাড়ী-২ আসনের এমপি নির্বাচিত হয়েছেন। ৫ বছর তিনি জেলার সেরা করদাতা হয়েছেন। তিনি প্রতি নির্বাচনের মনোনয়ন পত্রের সাথে আয়কর রির্টান এবং হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ দিয়েছেন। তার দুই ছেলে আশিক মাহমুদ মিতুল ও আসিফ মাহমাদ রাতুলও সফল ব্যবসায়ী। গত ২৫ জুলাই দৈনিক দেশ রুপান্তর পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা। তার ভয়ে কেউ এলাকা ছেড়ে যায়নি। তিনি ৫০০ বিঘার জমির মালিকও নন। উত্তরায় তার দশ তলা ভবন এবং ওই ভবনের সামনে ৫ কাঠা জমি, সিঙ্গাপুর ও রাজবাড়ীতে তার বিলাস বহুল কোন বাড়ী নেই। তার রাজউকের বরাদ্দকৃত প্লটে ৭ তলা অস্পূর্ণ বাড়ী আছে। তিনি জেলা পরিষদের কোন জমিও দখল করেন নি। ফলে অসত্য, মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































