দুই দিনের সফরে বৃহস্পতিবার রাজবাড়ীতে আসছেন শিক্ষাপ্রতিমন্ত্রী –
- Update Time : ১০:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দুই দিনের সফরে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীতে আসছেন শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
শিক্ষাপ্রতিমন্ত্রী’র একান্ত সচিব আহম্মদ কবির জানান, শিক্ষাপ্রতিমন্ত্রী এ দিন সকালে ঢাকা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। তিনি বেলা ১১টায় গোয়ালন্দ বৃক্ষ মেলার উদ্বোধন, ১২টায় গোয়ালন্দের রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সভায় যোগদান, বিকাল ৩টায় বসন্তপুরের কাতলাগারী ব্রীজের উদ্ধোধন, সাড়ে ৪টায় সুলতানপুরের আওয়ামীলীগের সভায় যোগদান, ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যুব উন্নয়নের চেক বিতরণ এবং সাড়ে ৭টায় জেলা ইমাম কমিটি পুনঃগঠন সংক্রান্ত সভায় অংশ গ্রহণ। পর দিন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা মিলনায়তনে এলজিইডি’র নারী শ্রমিকদের মাঝে চেক বিতরণ, দুপুর দেড়টায় শহরের ধুনচী গ্রামবাসীর সাথে মতবিনিময়, বিকাল সাড়ে ৩টায় মুলঘরের আওয়ামীলীগের সভায় যোগদান এবং ওই অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































