দায়িত্ব গ্রহণ করলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সি –
- Update Time : ০৬:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ৬৯ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি গত সোমবার আনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে তিনি উপজেলা পরিষদ চত্ত্বরে স্হাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে বেলা ১১ টায় দায়িত্ত্ব হস্তান্তর উপলক্ষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।সেখানে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ নব -নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সির নিকট পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন। এর সরকারি -বেসরকারি বিভিন্ন দফতর, প্রতিষ্ঠান ও সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ উপজেলা আাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিল্পব ঘোষ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন রিদয় প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদ হবে এ উপজেলার আপামর জনগনের আশ্রয়স্থল। সাধারণ জনগনের জন্য শান্তিপূর্ণ স্হান।আমি জনগনের সকল ধরনের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাব। সর্বসাধারণের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।আমার প্রতি আস্হা রাখায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আমার দলীয় নেতা-কর্মী ও প্রানপ্রিয় গোয়ালন্দ উপজেলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































