তৃতীয় বারের মত রাজবাড়ীর সেরা করদাতা প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড –
- Update Time : ০৯:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
- / ৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
টানা তৃতীয় বারের মত রাজবাড়ী জেলার সেরা করদাতা প্রতিষ্ঠান হয়েছে মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। গতকাল মঙ্গলবার দুপুরে মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সির হাতে আনুষ্ঠানিক ভাবে ক্রেস্ট তুলে দিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। ক্রেস্ট পাওয়ার পর সেলিম মুন্সী জানান, আজ সকালে যশোরের শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কের এমপি থিয়েটার ক্যাফে বিল্ডিং-এর তৃতীয় তলায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মূল্য সংযোজন কর বিষয়ক সেমিনার ও ভ্যাট মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাকেসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলার ২১ জন সেরা করদাতা প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে তাকে বক্তৃতা দেবার সুযোগ দেয়ার পাশাপাশি ক্রেস্টও তুলে দেয়া হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোরের কাস্টম এক্সইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মুহাম্মদ জাকির হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর- আসনের এমপি কাজী নাবিল আহম্মেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) কানন কুমার রায়, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হুসাইন চৌধুরী, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মাঈরুল হক বিপিএম প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































