ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সিকিউরিটি গার্ডের বালিয়াকান্দির বাড়ীতে দাফন –
- Update Time : ০৮:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ৬০ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকার আশুলিয়ার জামগড়া সিনহা গ্রুপের পোশাক কারখানার সিকিউরিটি গার্ড আবু তারিক আনসারী (৫৫) করোনা আক্রান্ত হয়ে বুধবার সকালে মুগদা কোবিট হাসপাতালে মারা গেছেন। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদি গ্রামের আবু আক্তার আনসারীর ছেলে। তবে তার মরদেহ দাফন করা হয়েছে একই উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দির শ্বশুর বাড়ীর এলাকাতে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, থানা পুলিশের সদস্যদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার বলেন, আমিসহ উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার উপস্থিতি সম্পুর্ন ধর্মীয় রীতি অনুযায়ী ইকরামুল মুসলেমিন নামক সেচ্ছাসেবী সংগঠন দাফন কার্য সম্পন্ন করেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ঢাকায় মারা যাওয়া ওই সিকিউরিটি গার্ডের লাশ বিকাল সাড়ে ৩টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































