ঢাকার বাসায় ফিরলেন সড়ক দূর্ঘটনায় আহত রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম-
- Update Time : ১০:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সড়ক দূর্ঘটনায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং তার গানম্যান মোকলেসুর রহমান আহত হয়েছেন।
রাজবাড়ী বার্তা’র পক্ষ থেকে আহত জেলা প্রশাসক ও গানম্যানের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ জানিয়েছেন, রাজধানী ঢাকায় মিটিং শেষে নিজ বাসা থেকে গত শনিবার সকালে জেলা প্রশাসক দিলসাদ বেগম তার সরকারী গাড়ীতে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা জাতীয় মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়ায় পৌছায়। সে সময় অপর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ীটি রাস্তার বাম পাশের একটি গাছের সাথে আঘাতপ্রাপ্ত হয়। এতে জেলা প্রশাসক দিলসাদ বেগম মাথায় এবং গানম্যান পুলিশ কনষ্টেবল মোকলেসুর রহমান পায়ে আঘাত প্রাপ্ত হন। তাদেরকে সে সময়ই উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা প্রশাসকের মাথায় ৬টি এবং গানম্যান মোখলেসুর রহমানের পায়ে ৪টি সেলাই দেয়া হয়। তবে গাড়ীতে থাকা চালক ও জেলা প্রশাসকের ছেলে ও মেয়ে অক্ষত রয়েছেন।
পরবর্তীতে আহত জেলা প্রশাসককে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রবিবার বিকালে তাকে রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকার বাসায় নিয়ে যাওয়া হয় এবং গানম্যানকে রাজবাড়ীতে পাঠিয়ে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































