ডাকাতির প্রস্তুতি মামলার আসামিকে ছাড়িয়ে নেবার চেষ্টা, আইনজীবি সহকারী গ্রেপ্তার –
- Update Time : ১০:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আদালতের ভুয়া জামিননামা ও রিলিজ আদেশ তৈরী করে ডাকাতির প্রস্তুতি মামলার আসামিকে ছাড়িয়ে নেবার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গত শুক্রবার সকালে রাজবাড়ী সদর থানার সিএসআই এসআই মোজাম্মেল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। রাজবাড়ী থানায় দায়ের করা ওই মামলায় পুলিশ আইনজীবি সহকারী মোঃ রাসেল মীর (২২) কে গ্রেপ্তার করেছে।
রাসেল মীর রাজবাড়ীর উপজেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের মোঃ আলাউদ্দিন মীরের ছেলে।
মামলার বাদী জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাজবাড়ীর থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ও রাজবাড়ী সদর উপজেলার সরদারকান্দির বড়নুরপুর গ্রামের আমির আলীর ছেলে জাফর শেখ (২২)-এর রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন শুনানি ছিলো। আদালত জাফর শেখের জামিন আবেদন না মঞ্জুর করে। তার পরও আইনজীবি সহকারী রাসেল মীর, আইনজীবি ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের প্রশাসনিক কর্মকর্তাকে ভুল বুঝিয়ে স্বাক্ষর করিয়ে মিথ্যা রিলিজ আদেশ ও জামিননামায় তৈরী করে। একই দিন দুপুরে রাসেল ওই ভুয়া রিলিজ আদেশ ও জামিননামা নিয়ে রাজবাড়ী সদর থানার সিএসআই (এসআই মোজাম্মেল হক)-এর কাছে যায় এবং বলেন, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বাসায় চলে যাবে, তাই তাড়াতাড়ি এল,এস,এফ করে দেন। ওই সময়ই তার সন্দেহ হয় এবং নথি পর্যালোচনা করে দেখতে পান আসামি জাফরের রিলিজ আদেশ ও জামিননামা ভুয়া। যে কারণে ওই সময়ই রাসেলকে আটক করা হয়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ওই মামলায় আইনজীবি সহকারী রাসেল মীরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































