জৌকুড়ার অদুরে মাঝ পদ্মায় বালুকাটা শ্রমিকদের ওপর হামলা,গুলি বর্ষণ,আহত ৬ –
- Update Time : ০২:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ৬৯ Time View
রুবেলুর রহমান/সিনান আহমেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
পাবানার নাজিরগঞ্জ এলাকার পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালুকাটার সময় দূর্বৃত্তদের হামলায় এক শ্রমিক গুলিবৃদ্ধসহ অন্তত ৬ জন আহত হয়েছে।
এ ঘটনায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আহতদের কেউ গুরতর নয় বলে জানাগেছে। তবে এ সময় বালুকাটা একটি ড্রেজার মেশিন নিয়ে গেছে দূর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, গুলি বৃদ্ধ আবু তালেব (৩৫), মমিন (৪২), আলী আকবর (৩০), হানিফ (৩৫), মোশাররফ (৩৫) ও কামাল (৩৫)।
জানাগেছে, ধাওয়াপাড়া থেকে শ্রমিকরা নাজিরগঞ্জ এলাকায় পদ্মায় বালু কাটতে গেলে দূর্বৃত্তদের হামলার শিকার হয়। এতে একজন গুলি বৃদ্ধ সহ ৬ জন আহত হয়। এবং দুর্বৃত্তরা একটি ড্রেজার মেশিন নিয়ে যায়। শ্রমকিদের ধারনা চাঁদা না দেয়া বা কম বেশি হওয়াতে এ হামলা হয়েছে। আর তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাজ করতে এসেছিলেন।
এদিকে রাজবাড়ী সদর হাসপাতাল সুত্রে জানাগেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক না। গুলি বৃদ্ধ ব্যক্তিও সুস্থ আছে।
অপরদিকে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোজ খবর নিয়েছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































