জাটকা আহরণ রোধে গোয়ালন্দে জেলেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান –
- Update Time : ০৭:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ৭৯ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা হিসেবে মঙ্গলবার গোয়ালন্দ পৌরসভা এলাকার জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে এ চাউল বিতরণ করেন। গোয়ালন্দ পৌরসভা কার্যালয় হতে ৮৭ জন জেলেকে ৮০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, প্রবীণ আ.লীগ নেতা নির্মল কুমার চক্রবর্তী, পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ প্রমূখ উপস্থিত ছিলেন।
সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, গোয়ালন্দ উপজেলার তালিকাভুক্ত জেলের সংখ্যা ১ হাজার ৬২৭ জন। জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা হিসেবে উপজেলায় বরাদ্দ এসেছে ১ হাজার ১৬২ জনের। পৌরসভা এলাকায় চাউল বিতরণের মধ্য দিয়ে আজকে কার্যক্রমের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের জেলেদের মাঝে চাউল বিতরণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































