জবাই করে খেলো দৌলতদিয়ার ইউপি মেম্বার, থানায় মামলা দায়ের –
- Update Time : ০৩:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ৫৪ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
কুষ্টিায়ার কুমারখালী উপজেলার বাগুলহাট ইউনিয়নের গরু ব্যবসায়ী ইউপি সদস্য আইয়ুব আলী মেম্বারের দৌলতদিয়া ঘাটে হারিয়ে যায়। ওই গরু জবাই করে খেলেন দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ গাফ্ফার মেম্বার। গত ১২ মে বুধবার দিবাগত রাত সাড়ে দশ টার দিকে দৌলতদিয়া ৪ ও ৫ নং ফেরি ঘাট এলাকায় গরু পারাপারের ট্রলার ঘাটে দুটি গ্রাম বাংলা নসিমন বাহনে ২০টি গরু বোঝাই করে নদী পার করতে নামানো হয়।
এ সময় ২০টি গরুর মধ্যে ১৯ টি গরু ট্রলারে পার করার জন্যে তোলা হলেও ১ টি গরু ঘাট ইজারাদার ও ব্যাবসায়ীদের অগোচড়ে হারিয়ে যায়। কালো রংয়ের ক্রস ষাড় গরুটিন মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা । অনেক খোজা খুজি করে গরুটি ওই রাতে খুজে না পাওয়ায় পর দিন ভোরে আবার খুজতে বের হন ঘাট ইজারাদার খবির মন্ডল ,আমজাদ মন্ডল,মোকছেদ মন্ডল,বাবু মন্ডল,হামিদ আলী বেপারী মুসা মন্ডল ও ঘাট ম্যানেজার শহীদ সহ কয়েকজন দৌলতদিয়ার ৭ নং ওয়ার্ডের আংকের শেখের গ্রামে গাফফার মেম্বারের নেতৃত্বে হারিয়ে পাওয়া একটি গরু জবাই করে মাংস কাটা হচ্ছে বলে খোজ পান এবং সেখানে গীয়ে এর সত্যতা পান। সেখানে তারা উপস্থিত হলে মাংসা কাটতে থাকা লোকজন তরিঘরি করে বাড়ির ভেতরে সমস্ত মাংস ও গরুর চামড়া বাড়ির ভেতরে সরিয়ে ফেলেন। তবে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন এই গরুটি তারা নদীর কাছে পেয়েছেন।
গরু পারাপার ট্রলার ঘাটের ইজারাদার ও ট্রলার মালিক খবির মন্ডল জানান, গত বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার গরু ব্যাবসায়ী আইয়ুব আলী মেম্বার দুটি গ্রাম বাংলা বাহনে ১০টি করে ২০ টি গরু নিয়ে ট্রলারে পারাপার করতে ঘাটে আনেন। সেময় ১৯টি গরু ট্রলারে তোলা হলেও ১ টি গরু হারিয়ে যায়।অনেক খুজেও গরুটির সন্ধান মেলেনি। পরের দিন তারা গরুটি স্থানীয় ৭ নং ওয়ার্ডের মেম্বার গরুটি পেয়ে স্থানীয়দের নিয়ে জবাই করে মাংস ভাগাভাগি করে খান।খোজ পেয়ে ওই এলাকায় গীয়ে মাংস কাটার সত্যতা পান হাতে নাতে।
গরু ব্যাবসায়ী আইয়ুব আলী মেম্বার বলেন ,গত বুধবার ২০টি গরু কুষ্টিয়ার দক্ষিন মনহরপুর চড়াইকুল হাট থেকে দুটি গ্রাম বাংলা বাহনে রাত সাড়ে সাতটার দিকে ঢাকার উদ্দ্যেশে পাঠানোর জন্যে তিনি নিয়ে আসেন। রাত সাড়ে দশটার দিকে দৌলতদিয়া ঘাটে পৌছালে সেখান থেকে ১৯টি গরু ট্রলারে তুললেও ১টি গরু তিনি আর খুজে পাননি। পরের দিন সকালে ট্রলার ঘাটের ইজারাদার ও ট্রলার মালিক খবির মন্ডল জানতে পারেন হারিয়ে যাওয়াগরুটি স্থানীয় ইউপির গাফফার মেম্বার গরুটি পেয়ে জবাই করে ভাগাভাগি করে খেয়েছেন। এবিষয়ে গোয়াগালন্দ ঘাট থানায় গাফফার মেম্বা কে ১ নং আসামী করে ৭ জনের নামে একটি মামলা দায়ের করেছেন।
দৌলতদিয়া ৭ নং ওয়ার্ডের অভিযুক্ত ইউপি সদস্য গাফফার মেম্বার সত্যতা স্বীকার করে বলেন, তিনি একটি গরু নদীর পারে অসুস্থ অবস্থায় পান।সেখান থেকে স্থানীয়দের সহযোগীতায় গরুটি বাড়িতে আনেন। এ বিষয়ে দৌলতদিয়া চেয়ারম্যান ও গোয়ালন্দ খাট থানার ওসিকে অবহিত করেন। পরে তাদের ও স্থানীয়দের পরামর্শে অসুস্থ গরুটিকে জবাই করেন। তবে গরু ব্যাবসায়ী তাদের সাথে যোগাযোগ করলে গরুটির দাম তারা সবাই মিলে পরিশোধ করবেন বলে জানান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জলেন, গরু হারিয়ে যাওয়া বিষয়ে থানায় গরুর মালিক স্থানীয় গাফ্ফার মেম্বারকে ১ নং আসামী করে ৭ জনের নামে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে খতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































