মহিলা পরিষদের প্রতিষ্ঠা বাষির্কী: ছয় জন সম্মানিত-
- Update Time : ০৯:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
‘সকল শ্রেণি পেশার নারীদের যুক্ত করি, অন্তর্ভূক্তিমূলক সংগঠন গড়ে তুলি’-এ শ্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ তাদের ৪৯তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করেছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শহরের আবোল-তাবল শিশু সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তী, আজিজুল হক খোকা, মোয়াজ্জেম হোসেন, ফকির শাহাদৎ হোসেন, মানরুল হক, লুৎফর রহমান লাবু, ডাঃ পূর্ণিমা দত্ত প্রমুখ বক্তৃতা করেন। উপস্থাপনায় ছিলেন, এ্যাডঃ নাজমা সুলতানা।
ওই অনুষ্ঠানে এ্যাডঃ রফিকুস সালেহীন, শফিউর রহমান চৌধুরী, ডাঃ সুনিল কুমার বিশ্বাস, শ্রমজীবি নারী ঝুমা রানী দাস ও ইয়াসমিন সুলতানাকে সম্মাননা জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































