ছেলে ও পুত্রবধু’র বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ –
- Update Time : ১০:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জমি বিক্রি করে স্বামীকে চিকিৎসা করাতে চাওয়ার অপরাধে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধুর বিরুদ্ধে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে। নিহতের নাম, সরলা রানী বিশ্বাস (৫৫)। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল নতুনপাড়া গ্রামের সুকুমার বিশ্বাসের স্ত্রী।
এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল নতুনপাড়া গ্রামের সুকুমার বিশ্বাসের ২ ছেলে। একজন পার্শ্ববর্তী দেশ ভারতে বসবাস করেন। একজন বাড়ীতেই থাকেন। দীর্ঘদিন ধরে সুকুমার বিশ্বাস জটিল রোগে ভুগছিলেন। ছেলেরা তার ঔষধ ও চিকিৎসা না করায় স্ত্রী সরলা রানী বিশ্বাস বাড়ীর কয়েকটি গাছ বিক্রি করে স্বামীকে ভারতে নিয়ে যেতে পাসপোর্ট করে। জমি বিক্রি করতে চাইলে ছেলে বাবলু বিশ্বাস ও তার স্ত্রী সবিতা রানী বিশ্বাসের সাথে বিরোধের সৃষ্টি হয়। তাদের নামে জমি রেজিষ্ট্রি করে দিতে চাপ সৃষ্টি করে। এনিয়ে গত মঙ্গলবার বাবলু ও তার স্ত্রী মিলে মাকে মারপিট করে। মারপিটে মারাত্বক আহত হলে তাকে ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৩দিন চিকিৎসা নিয়ে বাড়ীতে নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় সরলা রানী বিশ্বাসের মৃত্যু হয়। রাতেই থানা পুলিশ লাশ উদ্ধার করে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































