ঘন কুয়াশায় ৮ ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ –
- Update Time : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এরুটে ফেরি চলাচল শুরু হয়।
এরঅাগে রাত দেড়টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দূর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কতৃৃপক্ষ।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের কয়েক কিলোমিটার সড়কে সিরিয়ালে অাটকা পড়েছে যাত্রীবাহি পরিবহন, পন্যবাহি ট্রাকসহ শতশত যানবাহন। ফলে শীতের ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। তাছাড়া নদী এলাকায় শীতের তীব্রতা একটু বেশি।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মোঃ খোরশেদ অালম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপও কমে অাসবে। বর্তমানে এরুটে ১৬ টি ফেরি চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































