গ্রুপিংয়ের উর্দ্ধে রাজবাড়ীতে ছাত্রদল হবে রোল মডেল – আহ্বায়ক রোমান –
- Update Time : ১০:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ৫৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
নব-ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রদলে অাহ্বায়ক অারিফুল ইসলাম রোমান বলেছেন, রাজপথ কারও সঙ্গে বেইমানি করে না। তার প্রতিফলন অাজকের ছাত্রদলের অাহ্বায়ক কমিটি। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। কে কোন গ্রুপ, সেটা বিষয় না। গ্রুপিংয়ের উর্দ্ধে রাজবাড়ীতে ছাত্রদল হবে একটি রোল মডেল । অাগামী দিনের অান্দোলন সংগ্রামে সবাই শরীক হবেন। ইনশাল্লাহ অাপনারা নিশ্চিত থাকেন অাগামী ২৩ সালে অামরা ক্ষমতায় অাসছি।
শনিবার বিকালে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের অাহ্বায়ক কমিটি ঘোষনা উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজবাড়ীতে নব-ঘোষিত ছাত্রদলের দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির অাহ্বায়ক এ্যাডঃ লিয়াকত অালী, যুগ্ম অাহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য সচিব ্যোডঃ কামরুল অালম, নব-ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রদলে সদস্য সচিব ইকবাল হোসেন শ্যামলসহ জেলা বিএনপিসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
পড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন ও সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন স্বাক্ষরিত প্যাডে অারিফুল ইসলাম রোমানকে অাহ্বায়ক ও শাহিনুর রহমান শাহিনকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট অাহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে অাহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া জেলা ও উপজেলা থেকে ১৫ জন যুগ্ম অাহ্বায়ক ও ১৪ জনকে সদস্য করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































