গোয়ালন্দ পৌর এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিলো কৃষক লীগের নেতারা –
- Update Time : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীরচন্দ্র ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির সার্বিক তত্বাবধানে ও বাংলাদেশ কৃষকলীগ ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক নূরে আলম সিদ্দিকী হক এর পরামর্শে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর সভায় করোনায় ক্ষতিগ্রস্থ কৃষক বিল্লাল সরদারের এক একর জমির ধান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কেটে দিয়েছেন বাংলাদেশ কৃষকলীগের নেতারা।
ধান কাটায় অংশ নেন রাজবাড়ীী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান ও গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হাবিবুর রহমান, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন তুষার, পৌর কৃষক লীগের আহবায়ক সিদ্দিক মোল্লা, সদস্য সচিব লিটন আলী, উজানচর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহিন খান, দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রহিম মোলল্লা সহ অন্যান্য কৃষকলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ কৃষকলীগ ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক নূরে আলম সিদ্দিকী হক জানান, বাংলাদেশ কৃষকলীগ সব সময় কৃষকের পাশে থাকে। করোনাকালীন এই দূর্যোগেও তারা পিছপা হননি। তারা রাজবাড়ীসহ দেশের প্রতিটি এলাকায় দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছে। নেতারা-কর্মীরা ওই সব দরিদ্র কৃষকের ধান স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কেটে দিচ্ছে। এরই অংশ হিসেবে গোয়ালন্দ পৌর সভায় কৃষক বিল্লাল সরদারের এক একর জমির ধান কেটে দিয়েছে। ইতোপূর্বে রাজবাড়ী সদর উপজেলা, বালিয়াকান্দি উপজেলা এবং পাংশা পৌরসভা এলাকার দরিদ্র কৃষকের ধান কেটে দেয়া হয়েছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































