গোয়ালন্দ পৌরসভা নির্বাচন : জগ প্রতিকের মেয়র প্রার্থী শেখ নজরুলের গণসংযোগ –
- Update Time : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ৫৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ বাজারে মেয়র প্রার্থী শেখ নজরুলের জগ প্রতিকের গণসংযোগ আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী তিন বারের নির্বাচিত মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই শেখ মো. নজরুল জগ প্রতিকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন।
গত মঙ্গলবার সকাল থেকে গোয়ালন্দ বাজারে শেখ মো. নজরুলের পরিবারের সদস্য ও কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, সাধারন ভোটারদের ব্যাপক সাড়া ও ভালোবাসা পেয়ে তিনি অভিভূত।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হেলাল মাহমুদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোয়ালন্দ পৌর নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৫শ ৪৮জন। এর মধ্যে পুরুষ ৮হাজার ২শ ৫৪জন এবং মহিলা ভোটার ৮হাজার ২শ ৯৪জন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































