গোয়ালন্দ থানার ওসি হিসেবে যোগদান করলেন স্বপন কুমার মজুমদার –
- Update Time : ১০:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি হিসেবে যোগদান করলেন স্বপন কুমার মজুমদার। তিনি গত বুধবার সন্ধ্যায় বিদায়ী ওসি আব্দুল্লাহ আল তায়েবীরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। আব্দুল্লাহ আল তায়েবীরকে মুন্সিগঞ্জ জেলায় বদলী করা হয়েছে।
এ উপলক্ষে থানা প্রাঙ্গণে যোগদান ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী ওসি আব্দুল্লাহ আল তায়েবীরের, নবাগত ওসি স্বপন কুমার মজুমদারসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাগেছে, নবাগত ওসি স্বপন কুমার মজুমদারের বাড়ী লক্ষিপুর জেলার রামগঞ্জে। দুই ছেলে সন্তানের জনক স্বপন কুমার মজুমদার ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে পিএসআই হিসেবে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল চাঁদপুর জেলা। এর পর তিনি রিশাল, খুলনা, সিএমপি’তে চাকুরী করেন। ২০১১ সালের ২৯ জুন তার পদোন্নতী হয়। তিনি পুলিশ পরিদর্শক হিসেবে কক্সবাজার জেলায় যোগদান করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা, চাঁদপুর জেলায় ছিলেন। সর্বশেষ তিনি চাঁদপুর জেলা থেকে বদলী হয়ে ২০১৮ সালে ২৪ অক্টোবর রাজবাড়ী থানায় যোগদান করেন।
নবাগত ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আমি দালালমুক্ত দৌলতদিয়া ঘাট, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জঙ্গীবাদ, সন্ত্রাস নির্মূল, নারী নির্যাতন, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে কাজ করবো। তিনি এ লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































