গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা –
- Update Time : ১০:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
- / ৫১ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দসহ ৮টি জেলার ২০টি উপজেলার হাসপাতালে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে সংযোগ স্থাপন করে কমিউনিটি ভিশন সেন্টার গুলোর উদ্বোধন করেন।
এ উপলক্ষে অনুষ্ঠানে সংযুক্ত হতে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষকেও প্রস্তুত রাখা হয়। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, মাহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা একে আজাদ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মী ও সরকারী কর্মকর্তাবৃন্দ।
২০টি হাসপাতালের মধ্যে রাজবাড়ী গোয়ালন্দ ছাড়াও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর, কোটালিপাড়া, ফরিদপুরের সদরপুর, আলফাডাঙ্গা, ভাঙ্গা, বোয়ালমারী, মাদারীপুরের রাজৈর, খুলনার দিঘলিয়া, তেরখাদা, রূপশা, নড়াইলের কালিয়া, লোহাগড়া, বাগেরহাটের চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট, রামপাল, পিরোজপুরের নাজিরপুর।
উপজেলা স¦াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, ভারতের তামিল নাড়ুর মাধুরাই অরবিন্দ চক্ষু হাসপাতালের সহযোগিতায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট থেকে বাংলাদেশে কমিউনিটি ভিশন সেন্টার আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উদ্বোধন হওয়া আরো ২০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিশন সেন্টার থেকে গরীব অসহায় রোগীরা বিনামূল্যে অনলাইনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। এতে গরীব ও অসহায় রোগীদের যাতায়াত খরচ সাশ্রয় হবে।
সেবাদান পদ্ধতি : দুইজন প্রশিক্ষিত নাসিং স্টাফ পালাক্রমে রোগীদের সেবাদান করবেন। অপ্টিক্যাল রিফ্র্যাক্টমেট্রি অর্থাৎ চোখের চশমার প্রয়োজনীয়তা ও চশমার পাওয়ার নির্ধারন করতে পরবেন তারা। এমনকি বিনা মূল্যে চশমাও প্রদান করা হবে। এছাড়া চোছের জটিল রোগ সমূহ ভিডিও কনফারেন্স বা টেলিমেডিসিন এর মাধ্যমে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সষ্টিটিউট ও গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল ও ট্রেনিং ইন্সস্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা দিবেন। এছাড়াও ৪৮ প্রকারের ওষুধ সরবরাহ করা হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, মূল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে যদিও আমরা মাননীয় প্রধান মন্ত্রীর সাথে কথা বলতে পারি নাই, তবে মাননীয় প্রধান মন্ত্রী নিজে পছন্দ করে যে ২০টি উপজেলায় এই সেবা চালু করেছেন, তার মধ্যে গোয়ালন্দ আছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এজন্য তিনি মাননীয় প্রধান মন্ত্রীকে গোয়ালন্দবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। এসময় তিনি যে ৪৮ প্রকারের ওষুধ সরবরাহ করা হবে এর বাইরে যদি কোন ওষুধ চিকিৎসক দেন তার মূল্যও জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































