গোয়ালন্দে ৪ তলা স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন –
- Update Time : ১০:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
- / ৭৬ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী উপস্থিত থেকে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কারিগরী তত্তাবধানে রাজবাড়ীর ঠিকাদারী প্রতিষ্ঠান দিয়া এন্টারপ্রাইজ এ কাজের বাস্তবায়ন করছে। ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৮৮ লক্ষ টাকা। ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদ্জ্জুামান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহাম্মদ সহিদুল ইসলাম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আ. গণি মন্ডল, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী কাজী টিটু, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ মন্ডল প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































