গোয়ালন্দে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ –
- Update Time : ০৯:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১১৬ Time View
আজু সিকদার,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩য় শ্রেণির এক ছাত্রী ৬০ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমান হবি মন্ডল (৬০) কে শুক্রবার আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরু মন্ডল পাড়া গ্রামের হাতেম মন্ডলের ছেলে।
ওই ছাত্রীর বাবা জানান, তার মেয়ে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ে। তারা দরিদ্র মানুষ। মাঠে-ঘাটে কাজ করে সংসার চালায়। প্রতিদিনের মতে গত বুধবার বিকেলে তারা স্বামী-স্ত্রী মিয়ে মাঠে কাজ করতে যায়। তখন তার মেয়ে একাই বাড়িতে ছিলো। এসময় হবি মন্ডল তাদের বাড়িতে এসে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। ঘটনার পর তার শিশু মেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু মেয়েটি ভয়ে তাদেরকে কিছু বলতে সাহস পায়নি। এক পর্যায়ে তার স্ত্রী বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করলে শিশুটি তার মায়ের কাছে ঘটনা ঘুলে বলে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই শিশুর কাছে ঘটনা শুনেই অভিযান চালিয়ে অভিযুক্ত হবি মন্ডলকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































