গোয়ালন্দে ২ ট্রাক জব্দ ও ৬টিকে জরিমানা –
- Update Time : ০৯:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মহাসড়ক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক সড়কে খোলা ট্রাকে মাটি বহন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ছয়টি ট্রাককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় নিয়ম বর্হির্ভূত ভাবে দীর্ঘ দিনের পুরাতন লক্কর-ঝক্কর কাগজপত্র বিহীন দুটি ট্রাক জব্দ করা করেছে। মঙ্গলবার এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গোয়ালন্দসহ জেলা সদরের বিভিন্ন ইট ভাটার ট্রাক খোলাভাবে মাটি বহন করছিল। এসব ট্রাকের মাটি সড়কের ওপর পড়ে কাঁদামাটিতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হয়। এমনকি অধিকাংশ গাড়ি ও চালকদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও তারা দাপিয়ে চলাচল করছিল। কোন কিছুর তোয়াক্কা না করে নিয়মিত ভাবে চলাচল করায় ঘটছে দুর্ঘটনা। খোলাভাবে ও কাগজপত্র ছাড়া মাটি বহনের দায়ে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে মহাসড়ক থেকে আটটি ট্রাক আটক করে ভ্রাম্যমান আদালত। এরমধ্যে ফরিদপুর-ট-০৫-০০৩০ ও ঢাকা মেট্রো-ন-৯৮৯১ নামক দুটি ট্রাক অনেক আগের, পুরাতন হওয়ায় গাড়ি দুটি জব্দ করা হয়। পরে গাড়ি দুটিকে গোয়ালন্দ ঘাট থানা হেফাজতে পাঠানো হয়। অপর ছয়টি গাড়ির মধ্যে ঢাকা মেট্রোর ট-১৮-১৩৯৬ এর চালক রফিকুল ইসলাম, রাজবাড়ী ট-১১-০০৪৫ এর চালক তোতা সেখ, রাজবাড়ী ড-১১-০০৯৬ এর চালক সবুজ শেখ, চট্র মেট্রো ট-১১-১২০৯ এর চালক সিরাজুল ইসলাম, পাবনা ট-১১-১০৭৮ এর চালক মোস্তফা কামাল ও ঢাকা মেট্রো ট-২০-১৮৬৩ এর চালক শুকুর আলীকে ৫০০ টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, মোটর যান অধ্যাদেশের আইন অনুযায়ী গাড়ির এবং চালকের কাগজপত্র থাকায় তাদের সচেতন করতে প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে ফের একই অপরাধ করলে তাদেরকে আরো কঠোর শাস্তি প্রদান করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































