গোয়ালন্দে সোহাগ পরিবহনের বাসের সাথে অটো রিকশার সংঘর্ষ, নিহত ১, আহত ৪ –
- Update Time : ০৪:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুত গতির সোহাগ পরিবহনের একটি বাস ও ব্যাটারি চালিত একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অটোরিকশার যাত্রী জরিনা বেগম (৪৫) নামের এক মহিলা মারা গেছেন। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার শমসের কাজীর স্ত্রী।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জরিনা বেগমের ছেলে রবিন (২০)।অপর আহতরা হলেন হাসি খাতুন, শহিদুল ইসলাম ও খাদিজা বেগম। এরা সকলেই দৌলতদিয়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার বেলা সোয়া ১ টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় বেইলি ব্রীজ নামক এলাকায় দৌলতদিয়া ঘাটমুখি সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো -ব ১৪-৭০৬৫) অপর একটি বাসকে দ্রুতগতিতে অতিক্রম করার সময় এ দূর্ঘটনাটি ঘটে।পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান,পুলিশ দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রনে নেয়।এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































