গোয়ালন্দে রাস্তার জায়গায় ভবন ইউএনও’র বন্ধের নির্দেশ-
- Update Time : ০৭:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
- / ৪৯ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি পাকা রাস্তার জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে নির্মাণ কাজ বন্ধের জন্য লিখিত দাবী জানলে পরীক্ষা-নীরিক্ষার পর তা বন্ধের নির্দেশে দেন থানা নির্বাহী কর্মকর্তা।
লিখিত অভিযোগ পাওয়ার পর সরেজমিন পরিদর্শনে জানা যায়, দৌলতদিয়া ইউনিয়নের মিনাজদ্দিন পাড়ার বাসিন্দা প্রবাসী মো. ইউসুফ শেখের স্ত্রী মোছা. নিলুফা ইয়াসমিন ব্যাস্ততম চর দৌলতদিয়া হামিদ মৃধার হাট থেকে আনছার মেম্বর পাড়া সড়কের একেবারে কোল ঘেষে ৩ তলা ভিত্তি স্থাপন করে পাকা বসত বাড়ী নির্মাণ কাজ শুরু করেছেন। এতে ওই রাস্তার অনেকটা জায়গা দখল করেছেন তিনি। এ ভবনের কাজ সম্পন্ন হলে বেলকনিসহ ভবনের অনেক অংশই সড়কের উপর পড়বে। এতে করে যানবাহন ছাড়াও এলাকাবাসীর চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। চর দৌলতদিয়া মরা পদ্মা নদীর আনছার মেম্বার পাড়া থেকে হামিদ মৃধার হাটগামী এক কিলোমটিার দীর্ঘ এই সড়ক ২০১৬-১৭ অর্থ বছরে ৪০ লাখ টাকা ব্যায়ে হেরিনব্রন (ইট বিছানো) কাজ করা হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আ. রহিম মোল্লা, হায়াত আলী, রোকনদ্দিন, ইকবাল হোসেনসহ অনেকেই জানান, এভাবে রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণ করা হলে যানবাহন চলাচলে সমস্যা হবে। ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণ করা যাবে না। আমরা মৌখিকভাবে নিলুফার ইয়াসমিনকে অনুরোধ করলেও তিনি নির্মাণ কাজ বন্ধ রাখেন নি।
অভিযোগের ব্যাপারে নিলুফার ইয়াসমিন দাবী করেন, রাস্তার দুই পাশের জায়গাই আমাদের। ভবনের জন্য সমস্যা হলে প্রয়োজনে আমরা নিজ খরচে অপর পাশে রাস্তা সরিয়ে দেবো।
এ দিকে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পরবর্তীতে জমির পরিপূর্ণ মাপঝোপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































