গোয়ালন্দে মোবাইল, ডায়মন্ডের আংটি, স্বর্ণালংকারসহ ছিনতাইকারী গ্রেপ্তার –
- Update Time : ০৭:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ৮০ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আজ শনিবার (১২মার্চ) দুইটি মোবাইল ফোন,(Honor 50 lite, IPHONE-7) একটি ডায়মন্ডের আংটি, একটি স্বর্ণের লকেটসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গত ১ মার্চ ভোরবেলা দৌলতদিয়ার ৩নং ফেরীঘাটের মুখে রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী মোঃ জুয়েল খান নামক এক ব্যক্তির নিকট থাকা তার বোনের ভ্যানিটি ব্যাগসহ সবকিছু ছিনতাই করে নেয়।
ভুক্তভোগী মোঃ জুয়েল খান হলেন নড়াইল জেলার রামেশ্বরপুর গ্রামের মোঃ ইমারত খান এর ছেলে।
বোনের এই ভ্যানিটি ব্যাগের ভেতর ছিল একটি Honor 50 lite ও একটি IPHONE-7 মোবাইল,একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের লাভ আকৃতির লকেট,একজোড়া স্বর্ণের কানের দুল,একটি ডায়মন্ডের আংটি, ইসলামী ব্যাংকের একটি এটিএম।
উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মামলা হয় যার মামলা নং-১৩(০৩)২২, ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সৈয়দ ইমামুজ্জামান ছিনতাইকারী মোঃ জুয়েল ফকির(৩০) কে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকা গ্রেফতার করেছে।
ছিনতাইকারী জুয়েল ফকির হলেন উত্তর দৌলতদিয়ার (সাওার মেম্বার পাড়া) গ্রামের মোঃ মনির ফকিরের ছেলে।
এইসময় তার স্বীকারোক্তি মতে তার বাড়ী থেকে লুন্ঠিত ২ টি মোবাইল ফোন, একটি ডায়মন্ডের আংটি ও একটি স্বর্ণের লকেট উদ্ধার করা হয়। আসামী জুয়েল ফকির এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলাসহ পূর্বে ০৪ টি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































