গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতে ৩ মৎস্য জীবির জরিমানা –
- Update Time : ০৯:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯
- / ৭১ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিক্রির সময় ৩০ কেজি জাটকা ইলিশ জব্দসহ ৩ জন মৎস্যজীবিকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ৩ মৎস্যজীবিকে ৩ হাজার টাকা করে জরিমানা এবং জব্দকৃত মাছ অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
জরিমানাকৃত মৎস্যজীবিরা হলো, দৌলতদিয়া ইউপির তারা মিয়ার ছেলে শাকিল শেখ (১৮), লালু খার ছেলে বাবলু খা (২৮) ও দেবগ্রাম ইউপির ধনি মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (৩০)।
জানাগেছে, রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে দৌলতদিয়া মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারে বিক্রর ৩০ কেজি জাটকাসহ ৩ জন মৎস্যজীবীকে আটক করা হয়। পড়ে ভ্রাম্যমান আদালতের মাধমে আটক ৩ জনকে ৩ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত জাটকা স্থানীয় গরীবের দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ প্রমুখসহ দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































