গোয়ালন্দে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
- Update Time : ০৮:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জমাজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মান্নান ফকির ওরফে মান্দু (৬৭) নামে মারপিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মান্নান গোয়ালন্দ উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাহাজ উদ্দিন ফকিরের ছেলে। এসময় হামিদা, রাজা ও মিরাজ আহত হয়। এ ঘটনায় পুলিশ ঝুমঝুম বেগম, ঋতু আক্তার ও সাইদুলকে আটক করেছে।
এলাকাবাসী ও নিহত মান্নান ফকিরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মান্নান ফকিরের বাড়ীর পাশে তার শালা আবেদ আলীর বিক্রিত জমি ১১.৫০ শতাংশ সীমানা নির্ধারণের জন্য মাপঝোপ করার জন্য ছোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, মেম্বার সালাম ও স্থানীয় আমিন ওহাবসহ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সীমানা নির্ধারণ করে। সবাই চলে যাওয়ার পর মান্নান তার সীমানায় পিলার বসাতে গেলে আবেদ আলীর নিকট থেকে ক্রয়কৃত জমির মালিক নুরালের ছেলে শামীম বাধা প্রদান করে। দেড় টার দিকে শামীম, মোস্তফা, মোমিন, মইন,স্বপনসহ ৬-৭ জন ঘটনাস্থলে এসে মান্নানের মাথায় লোহার দা দিয়ে আঘাত করে জখম করে। মান্নানকে বাঁচানোর উদ্দেশ্যে তার মেয়ে হামিদা বেগম ও ছেলে মিরাজ এগিয়ে আসলে মারপটি করে গুরুতর জখম করে। তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টার দিকে মান্নান ফকিরের মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ওই ঘটনায় নিহতের ছেলে তরিকুজ্জামান বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার ২জন আসামিকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































