গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের ইন্তেকাল –
- Update Time : ০৮:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
- / ৫০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক (৬৮) গত বৃহস্পতিবার ভোর ৩.২৫ মিনিটে ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ……… রাজিউন)। আজিজুল হক দেবগ্রাম ইউনিয়নের মৃত মফিজদ্দিন সরদারের ছেলে।
মৃত্যু কালে তিনি স্ত্রী ও ৪ ছেলে রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার সহ নানা জটিল রোগে ভুগছিলেন। মরহুম আজিজুল হক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন চাকুরী শেষে অবসর গ্রহণ করেন।
গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স মাঠে দুপুর ২টায় তাকে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর ১ম জানাজা অনুষ্টিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, থানা অফিসার্স ইনচার্জ মোঃ এজাজ শফীর নেত্রীত্বে একদল পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আঃ জব্বার, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ নুরুজ্জামান মিয়া, সাবেক রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এমদাদুল হক বিশ^াস, পরিবারের পক্ষ থেকে বড় ছেলে রাশিদুল ইসলাম সবুজ সহ এলাকার বিপুল সংখ্যাক মানুষ অংশ নেন।
এরপর রাজবাড়ী সদরের খানখানাপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পত্রিক বাড়ীর পাশে কবর স্থানে দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































