গোয়ালন্দে ফেরী ডাকাতি মামলার আসমীসহ ৪ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার –
- Update Time : ১০:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
- / ৭৩ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দে র্যাব ও থানা পুলিশের পৃথক অভিযানে ফেরী ডাকাতি মামলার আসামি আজগর, ১০ মামলা দূর্ধর্ষ আসামী ও ৩ মামলার পলাতক আসামীসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজগর ব্যতিত অন্যান্য আসামিদের আজ মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলের পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে রনি মিয়া (২৪), রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের আ. খালেক মোল্লার ছেলে জাকারিয়া ওরফে বিদ্যুত (৩৪) ও গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়া গ্রামের গেন্দু বেপারীর ছেলে ছালাম বেপারী (৪৩)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলার উত্তর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকা থেকে অস্ত্র, ডাকাতি, মানব পাচার, মাদকসহ ১০ মামলার কুখ্যাত আসামী রনি ও ডাকাতি, ছিনতাই ও হত্যা মামলার পলাতক আসামী বিদ্যুতকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, ফেরী ডাকাতি মামলার আসামি আজগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অপরদিকে সোমবার সন্ধ্যায় র্যাব-৮ দৌলতদিয়া টার্মিনাল এলাকা থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আ. ছাত্তার বেপারীকে গ্রেফতার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































