গোয়ালন্দে নদী থেকে আলাদীপুরের এক ব্যাক্তির লাশ উদ্ধার –
- Update Time : ০৭:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
- / ৫০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মরাপদ্মা নদী থেকে গত বুধবার আলমগীর বেপারী (৫৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলা আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের বাসিন্দা।
নিহত আলমগীরের স্ত্রী নাছিমা বেগম জানান, তারা কিছুদিন যাবৎ স্বামী-স্ত্রী মিলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়রেন মাখনরায়ের পাড়া ব্রীজ এলাকায় মরাপদ্মা নদীতে নৌকায় বসবাস করতেন। স্বামী আলমগীর নৌকায় বসে মাছ শিকার করতেন আর তিনি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে কসমেটিক্স ও চুরি বিক্রি করতেন। গত মঙ্গলবার (২১ আগস্ট) ঈদের আগের দিন সন্ধ্যায় তার স্বামীকে নৌকায় একা রেখে তিনি বাড়িতে যান। পরদিন সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়ার থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ নদী থেকে উদ্ধার করে আনলে তারা থানায় এসে তার স্বামীর লাশ সনাক্ত করেন। তার স্বামী হৃদরোগের আক্রান্ত ছিলেন বলে তিনি জানান।
গোয়ালন্দ ঘাট থানার এসআই কামরুল ইসলাম জানান, আলমগীর বেপারী নামের ওই ব্যাক্তির লাশ ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজ করা হয়েছে। মামলা নং ১৮/১৮।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































