গোয়ালন্দে ধানক্ষেত থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার –
- Update Time : ০৯:২৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৪ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার সকালে ধানক্ষেত থেকে মোকলেছ খান (৫৫) নামের এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজী আ. গফুর মন্ডলের পাড়া গ্রামের মৃত জয়নাল খানের ছেলে। তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রেখেছে বলে ধারনা করা হচ্ছে।
নিহতের ছোট ভাই মুন্নু খান জানান, গত শনিবার রাতে তার ভাই বসতঘড় তালাবদ্ধ করে সকলে অজান্তে বেরিয়ে যায়। পরদিন ঘর তালাবদ্ধ দেখে তার ভাইয়ের মোবাইল ফোনে অসংখ্য বার রিং করলে ফোনটি কেউ রিসিভ করেনি। এ পরিস্থিতিতে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। সোমবার সকালে পাশ্ববর্তী উজানচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাবিল মন্ডলের পাড়া গ্রামে ধান ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে তারা ওই স্থানে গিয়ে তার ভাইয়ের লাশ সনাক্ত করেন। পড়ে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার ভাই যেদিন বাড়ি থেকে বেরিয়েছেন ওইদিন তার ভাবী বড়িতে ছিলেন না বলে তিনি জানান।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা গোয়ালন্দ ঘাট থানার এসআই পরিমল কুমার জানান, প্রাথমিক ভাবে এটিকে অস্বাভাবিক মৃত্যু বলে মনে হয়েছে। লাশে পচন ধরায় শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন থাকলেও তা বোঝার উপায় নেই। তবে বড় ধরনের কোন জখমের চিহ্ন পাওয়া যায় নাই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































