ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দে দুই ডাকাত গ্রেফতার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
- / ৪২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গত শুক্রবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকাটিলা গ্রামের গোলাপ খা’র ছেলে আ. রহমান (২২) ও জামতলা এলাকার মুজাহার কাজীর ছেলে সবুজ কাজী (২১)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, গত ২ অক্টোবর উজানচরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে পুলিশ হাতেনাতে অস্ত্রসহ গ্রেফতার করে। এসময় ডাকাল দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































