গোয়ালন্দে ঘুষ-দূর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
- / ৫৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে শনিবার দুপুরে ঘুষ-দূর্নীতি বিরোধী সচেতন সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও ঘুষ দূর্নীতি বিরোধী সচেতন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ খোন্দকার আব্দুল মুহিত, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ, বালিয়াকান্দি বহরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. অহিদুল হক, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি, এ্যাড. মোস্তফা কবির প্রমুখ।
ঘুষ, দূর্নীতি বিরোধী সচেতন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, জেলা পরিষদ নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হতে পারলে ঘুষ, দূর্নীতি বিরোধী আন্দোলন গড়ে তুলবো। তারই ধারাবাহিকতায় তিনি রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা, সভা-সেমিনারে ঘুষ, দূর্নীতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































