গোয়ালন্দে আ’লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ-
- Update Time : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
- / ৮১ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার ভোর রাতে আওয়ামীলীগ কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়ের পাড়ার মো. তমিজ উদ্দিন মোল্লা অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মঙ্গলবার রাতে পরিবারের সকলে ঘুমিয়ে ছিল।আজ বুধবার ভোরের দিকে আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখতে পান তাদের বসত ঘরে আগুন জ¦লছে। এসময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ক্ষতিগ্রস্থ তমিজ উদ্দিন মোল্লা জানান, তিনি দীর্ঘদিন আগে বিএনপি’র রাজনীতি করতেন। গত ৪ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এছাড়া কয়েক বছর আগে তার ছেলে আ. রশিদ মোল্লাকে ডেকে নিয়ে খুন করে দুর্বৃত্তরা। সেই মামলার আসামীরা বর্তমানের জামিনে আছে। রাজনৈতিক প্রতিপক্ষ অথবা তার ছেলের খুনে জড়িতরা তাদের স্বপরিবারে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি জানান।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যাক্তি অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































