গোয়ালন্দের যুবলীগ নেতা নজরুল মন্ডলকে গ্রেপ্তার করলো র্যাব –
- Update Time : ১০:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে র্যাব-৮ সদস্যরা। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নজরুল ইসলাম মন্ডলের গ্রেপ্তার করার কথা বলেছে।
জানাগেছে, গত সোমবার বিকালে সোমবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম স্যাটালাইট স্কুল প্রাঙ্গণে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন চলাকালে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী এবং বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ১১ জন আহত হয়। আহতদের মধ্যে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ও দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোবারক মোল্লার ছেলে রেজাউল করিম মোল্লা ওরফে আবু ডাক্তার নিহত হন। আজ মঙ্গলবার দুপুরে দেবগ্রামের কুমড়াকান্দিতে নিহত আবু ডাক্তারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, ওই জানাজা অনুষ্ঠানে জেলার গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডলও অংশ গ্রহণ করেন। জানাজা শেষে তারা আবু ডাক্তারের মরদেহ দাফনের কাজে ব্যস্ত হওয়াকালিন সময়ে র্যাব সদস্যরা নজরুল ইসলাম মন্ডলকে আটক করে নিয়ে যায়। তা কেন তাকে আটক করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি।
এর আগে আজ দুপুরের ফরিদপুর র্যাব-৮-এর কোম্পানী অধিনায়ক মেজর হাসান জানিয়েছেন, আবু ডাক্তার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তারা নজরুল ইসলাম মন্ডলসহ ৩ জনকে আটক করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।
এদিকে, রেজাউল করিম মোল্লা ওরফে আবু ডাক্তার হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে জেলার গোয়ালন্দ ঘাট থানায় দায়ের হওয়া মামলায় জেলার গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডলকে প্রধান আসামি করে ৩৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন, নিহত আবু ডাক্তারের বাবা এবং দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোবারক মোল্লা। আবু ডাক্তার একই ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































