গোয়ালন্দের পদ্মায় বালুবাহি ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ –
- Update Time : ১০:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ৬৬ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীতে বালুবাহি মিনাজউদ্দিন (২) নামের একটি ট্রলার থেকে পড়ে ট্রলারের মাঝি মিরাজ (৪৫) নিখোঁজের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের কাওয়ালজানি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মাঝি মিরাজ মাদারীপুর শিবচর থানার বাসিন্দা এবং ট্রলারের মালিক ফজলু মুন্সি।
জানাগেছে, ট্রলারটি রাজবাড়ী ধাওয়াপাড়া থেকে বালু নিয়ে মাদারীপুর শিবচরে যাচ্ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে একটি বালুবাহি ট্রলার দৌলতদিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ দেবগ্রাম ইউপির কাওয়ালজানি এলাকার পদ্মা নদীর ডুবো চরে আটকে ট্রলার থেকে একজন নদীতে পড়ে যায়। পড়ে স্থানীয়দের নৌকা নিয়ে কিছুক্ষণ খুজাখুজি করলেও নিখোঁজ ব্যাক্তিকে পাওযা যায়নি এবং ওইস্থানে অনেক স্রোত।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, ট্রলার থেকে পড়ে একজন নিখোঁজের সংবাদ শুনে ঘটনাস্থলে রওনা হয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































