গোয়ালন্দের পদ্মায় নিখোঁজ স্বামী-স্ত্রী’র মধ্যে ৯দিন পর স্ত্রীর লাশ উদ্ধার –
- Update Time : ০৭:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
- / ৫৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরি ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে স্বামী-স্ত্রী নিখোঁজ হওয়ার ৯দিন পর স্ত্রী আঞ্জুআরা (২২) লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা।
আঞ্জুআরা জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার সিদ্দিক কাজী পাড়ার আদিম শেখের মেয়ে। তার স্বামীর নাম ইমন (২৫)।
গতকাল সোমবার বিকেলে দৌলতদিয়া ৬নং ফেরি ঘাট এলাকায় পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এর সদস্যরা এসে নিহত আঞ্জুমরা (২০) লাশ উদ্ধার করে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস এর ইনচার্জ আব্দুর রহমান বলেন, সংবাদ পেয়ে পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আঞ্জুআরা’র চাচাতো বোনের বিয়েতে স্বামী-স্ত্রী বেড়াতে আসে। গত ২১ জুলাই দুপুরে বিয়ে বাড়ীর অনেকে এক সাথে নদীতে গোসল করতে যায়। এসময় নদীর তীব্র স্রোতে স্ত্রী আঞ্জুআরা ডুবে যেতে দেখে স্বামী ইমন তাকে উদ্ধার করত যায়। ওই সময় স্বামী-স্ত্রী দুই জনেই নদীর ¯্রােতে ভেসে ডুবে যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































