গোয়ালন্দের পদ্মায় নিখোঁজ ব্যাক্তির মৃতদেহ উদ্ধার –
- Update Time : ০৬:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
- / ৭২ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ফেরির ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ফরিদ হোসেন (৩২) নামের জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে পাদ্মা নদীর দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট এলাকা তার লাশ উদ্ধার করা হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর সাত্তার মেম্বার পাড়ার ছবেদ শেখের ছেলে।
জানা যায়, গত সোমবার বিকেলে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে এসে শাপলা-শালুক নামের ইউটিলিটি ফেরিটি দৌলতদিয়া ঘাটে পৌঁছার আগ মুহুর্তে একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ধাক্কা লাগে। এতে ট্রলারটি উল্টে গিয়ে ট্রলারে থাকা ৩জন সিটকে পানিতে পড়েন। এর মধ্যে ২জন সাতরে উপরে উঠতে পারলেও ট্ররারের মাঝি ফরিদ হোসেন নিখোঁজ ছিল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পদ্মা নদীর দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করলে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ব্যাক্তির স্বজনরা তার পরিচয় সনাক্ত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































