গোয়ালন্দের দুই ইউপিতে ভোট গ্রহণ, উপস্থিতি সন্তোষজনক –
- Update Time : ০৪:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ৭১ Time View
রুবেলুর রহমান, ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুইটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে শেষ হলো ভোট গ্রহন।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে এ ভোট গ্রহন।
এদিকে সকাল থেকেই কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এবং কেন্দ্রের বাইরে ছিল প্রার্থীর কর্মী ও সমর্থকদের ভির। তবে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অপরদিকে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ভোট কেন্দ্রে দ্বায়িত্বরত অাইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি টহলে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও সাদা পোশাকের পুলিশসহ অন্যান্য অাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভোটাররা বলেন, শানিতপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেওে তারা আনেক খুশি। কোন ধরনের সমস্যা হচ্ছেনা কেন্দ্রে।
চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রিজাইডং অফিসার মোঃ আসাুৃজ্জান খান বলেন, তার এ কেন্দ্রে ভোটাররা সকাল থেকে ভোট দিতে লাইনে দ্বাড়িয়ে ভোট দিচ্ছে। কোন ধরনে অপ্রিতিকর ঘটনা বা বিশৃঙ্খলা হচ্ছেনা, কেন্দ্র গুলোতে ভোট দিতে সাধারন ভোটাররা কোন ধরনের ঝামেলা ছাড়াই ভোট দিচ্ছেন।
গোয়ালন্দ নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নিজামউদ্দিন আহম্মেদ জানান, দুটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৭,৩৬০ জন ভোট কেন্দ্রের সংখ্যা ১৯টি, এর মধ্যে বুথ রয়েছে ১০৪টি।৫ জন চেয়ারম্যান প্রার্থী সহ, সাধারন ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী সহ মোট ৮২ জন প্রার্থী প্রতিদন্দিতা করছে।ভোট কেন্দ্র গুলোতে আইনশৃঙ্খলা বাহিনির সদস্য, বিজিবি, পুলিশ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষনিক নিয়োজিত রয়েছেন।নির্বাচন পর্যবেক্ষনে রয়েছেন এনএসআই, ডিএসবি,ডিজিএফআই এবং সংবাদ সংগ্রহে বিভিন্ন ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা রয়েছেন কেন্দ্র গুলোতে।
উজানচড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২,৫০৩ জন।চেয়ারম্যান প্রার্থী ৩ জন,সাধারন ও সংরক্ষিত সদস্য প্রার্থী সহ ৪৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দিতা করেছে।এ ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্র ও ৬৪টি বুথের মাধ্যমে ভোট গ্রহন চলছে।
অন্যদিকে ছোটভাকলা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪,৮৫৭ জন।চেয়ারম্যান প্রার্থী ২ জন,সাধারন ও সংরক্ষিত সদস্য প্রার্থী ৩৭ জন সহ ৩৯ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছে।এ ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্র ও ৪০টি বুথ রয়েছে|
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































