গোয়ালন্দের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে – রাজবাড়ীর ডিসি –
- Update Time : ০৯:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ৫১ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা :
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যে কেউ অন্যায় ভাবে প্রভাব বিস্তার করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এর জন্য প্রশাসনের যতেষ্ঠ প্রস্তুতি রয়েছে। তাই আমি নিশ্চিত করে বলতে পারি জনগণ যাকে ভোট দিবেন, তিনিই নির্বাচিত হবেন।
সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ উপ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম এ সব কথা বলেন।
তিনি তার মেয়াদ কালে গোয়ালন্দে দু’টি ইউপি নির্বাচনের উদাহরন দিয়ে বলেন, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে যেমন স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মতবিনিময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীরসহ প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর চেয়ারম্যান পদে গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মোস্তফা মুন্সি (নৌকা), সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের ছেলে ডা. আরিফুজ্জামান (ঘোড়া), বিএনপি মনোনীত মাহবুবুল আলম শাহিন (ধানের শীষ), সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী (আনারস) ও সুলতান শেখ (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































