গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে কাজী কেরামত আলী এমপি কে সংবর্ধনা
- Update Time : ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ৬১ Time View

সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ছয় বারের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী এমপি কে সংবর্ধনা দিয়েছে গোয়ালন্দ প্রেসক্লাব।
শুক্রবার (২৪ মে) বেলা পাঁচটায় গোয়ালন্দ বাজার প্রেসক্লাবের সামনে এই আয়োজন করা হয়। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
রাজবাড়ী -১ আসেনর সংসদ সদস্য কাজী কেরামত আলী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় তাকে সংবর্ধনা ও প্রেসক্লাবের নিজস্ব জায়গার উপর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এই আয়োজন করা হয়।
গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামিম শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কেরামত আলী। এছাড়া সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সদ্য বিজয়ী গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস,
ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রাব্বানী।
আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দীন রনি, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ নিজাম, পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী -১ আসেনর সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী বলেন, এখন তথ্য আদান প্রদান সহজ হয়েছে, সাংবাদিকরা এখন অনেক স্বাধীন। তারা তাদের মনোভাব ন্যায় অন্যায় লেখনীর মাধ্যমে তুলে ধরতে পারছে অন্য যে কোন সময়ের তুলনায়। তাছাড়া অনেক পুরাতন সিনেমা সহ বিভিন্ন ডকুমেন্টারি আর্কাইডে সংরক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, গোয়ালন্দের বেশির ভাগ উন্নয়ন আমার হাত ধরেই হয়েছে। বাকি যে কাজ আছে সেগুলো আস্তে ধীরে সমাপ্ত করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































