গোয়ালন্দে স্থানীয়দের চেষ্টায় দুই চোর আটক –
- Update Time : ০৯:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ৮৬ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে সচেতন এলাকাবাসীর প্রচেষ্টায় দুই অটোরিকশা চোরকে আটক করা হয়েছে। তাদের সহযোগীতায় ঘটনার মূল হোতা পলাতক মিরাজুল লস্করকে (২৭) আটকের চেষ্টা চলছে । মিরাজ গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া সিরাজ খার পাড়ার আলা লস্করের ছেলে। আটক দুইজন হচ্ছে চর দৌলতদিয়া সিরাজ খার পাড়ার বাবলু শেখের ছেলে সেলিম শেখ (২৬) ও পাশ্ববর্তী আইনদ্দিন প্রামানিক পাড়ার কুদ্দুস মোল্লার ছেলে ফারুক মোল্লা (২৫)।
গত বৃহস্পতিবার স্হানীয় সিরাজ খার হাটে এ বিষয় শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটক দুই যুবক অটোরিকশা চুরির সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকারোক্তি দেয়। এ সময় তারা অটোরিকশাটি উদ্ধার করে দেয়া অন্যথায় নতুন একটি অটোরিকশা কিনে দেয়ার বিষয়ে অঙ্গীকার করলে তাদেরকে আর পুলিশে দেয়া হয়নি।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য আব্দুল গাফফার ও ৯ নং ওয়ার্ডের সদস্য জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অটোরিকশাটির মালিক সিরাজ খার পাড়ার মৃত নয়ন শেখের ছেলে মুন্জু শেখ (৩৪)।
তিনি জানান, মাসখানেক আগে তিনি জমিজমা বিক্রি করে ২ লক্ষ ৫ হাজার টাকা দাম ধরে রাজবাড়ী হতে অটোরিকশাটি ক্রয় করেন। দোকানে এখনো ৭৫ হাজার টাকা বাকি রয়েছে। গত ১১ জানুয়ারী মঙ্গলবার সকালে স্হানীয় যুবক মিরাজুল লস্কর ভাড়ায় চালানোর কথা বলে তার কাছ থেকে অটোরিকশাটি নিয়ে যায়। কিন্তু সারাদিন -সারারাত তার আর কোন খোঁজ খবর পাওয়া যায় নি।যে কারনে পরদিন বুধবার আমি গোয়ালন্দ ঘাট থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেই।
এদিকে মিরাজের সাথে অটোরিকশায় থাকা যুবক সেলিম ও ফারুককে দেখতে পান স্হানীয় কয়েকজন। বৃহস্পতিবার সকালে অটোরিকশার মালিকসহ তারা ওই দুই যুবককে ধরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে সিরাজ খাঁর হাটে উভয় পক্ষকে নিয়ে শালিস বৈঠকের আয়োজন করা হয়। সেখানে আটক দুই যু্বক অটোরিকশা চুরির সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে।
মিরাজুলের বাবা আলা লস্কর মুঠোফোনে বলেন, মিরাজ মোবাইল ফোনে তার নিকট অটোরিকশা চুরির ঘটনা স্বীকার করেছে। তবে এরপর হতে তার ফোন বন্ধ রয়েছে। আমরা মিরাজ ও অটোরিকশা উভয়কে খুঁজে বের করার চেষ্টা করছি।অটোরিকশা না পেলে প্রয়োজনে নতুন একটি কিনে দেব।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, অটোরিকশাটি চুরি করে বিক্রি করে দেয়ার কথা শুনেছি। সেটি উদ্ধারে আমরা চেষ্টাও চালাচ্ছি। তবে এ ঘটনায় দুই যুবক সেলিম শেখ ও ফারুক মোল্লাকে জনতা কতৃক আটক,তাদের স্বীকারোক্তি প্রদান ও শালিস বৈঠক সম্পর্কে তাকে কেউ কিছু জানায় নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































