গোয়ালন্দে বহিষ্কৃত যুবলীগ নেতার বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়া ও সন্তানের পিতৃ পরিচয়ের দাবী –
- Update Time : ০৯:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ৫৮ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক জুলহাস মোল্যার (৪০) বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত এবং সন্তানের পিতৃ পরিচয়ের দাবী জানিয়েছেন দীপু বেগম (৩৫) নামের এক যৌনকর্মী। গত ২৮ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি-সাধারন সম্পাদক বরাবর এ বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন তিনি ।
অভিযোগ পত্রে যৌনকর্মী উল্লেখ করেন , তিনি দীর্ঘ ১০ বছর আগে দৌলতদিয়া যৌনপল্লীতে আসেন। এখানে আসার পর থেকে উপার্জিত অর্থ দিয়ে তার ভালোভাবেই জীবন-যাপন হচ্ছিল। কিন্তু এরমধ্যে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা মরহুম নুরুল ইসলাম মন্ডলের ভাগ্নে জুলহাস মোল্যা দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এরপর থেকে সে আমাকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে প্রথমে আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।এরপর আমাকে বিয়ে করে। বিয়ের এক বছরের মাথায় জুলহাস মোল্যার ঔরসে আমার একটি পুত্র সন্তান হয়। এরমধ্যে নানা কৌশলে জুলহাস আমার কাছ থেকে ব্যবসা ও রাজনীতির কথা বলে প্রায় ১৫ লক্ষ টাকা নেয়। এরপর হতে সে বদলে যেতে থাকে। আমার উপর নানা অত্যাচার- নির্যাতন চালায় এবং অন্যায়ভাবে যৌতুক দাবি করতে থাকে। আমি সকল অত্যাচার সহ্য করেও সংসার করতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে জোরপুর্বক তালাক দেয়। সংসার থেকে বিতাড়িত হয়ে জীবিকার তাগিদে বাধ্য হয়ে আবারো পূর্বের পেশায় ফিরে আসি। এতোদিন তার ক্ষমতার দাপটের কারণে কোন অভিযোগ করার সাহস পাইনি। সম্প্রতি তাকে দলীয় পদ থেকে বহিস্কার করার খবর পেয়ে আমি এ অভিযোগ করার সাহস পাই। আমি আমার কাছ থেকে হাতিয়ে নেয়া সকল নগদ অর্থ ফেরত চাই।সেই সাথে আমার সন্তানের পিতৃ পরিচয়েরও দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কথা বলতে দীপু বেগমের ব্যাক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অভিযোগের বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত (সাময়িক) সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মোল্যা (৪০) বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। আমার বিরুদ্ধে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে ফাঁসাতে এ ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ হোসেন মোল্যা জানান, আমরা দীপু বেগমের লিখিত অভিযোগটি পেয়েছি। আগামী সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































