গোয়ালন্দে ট্রাক- অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ২
- Update Time : ০৫:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার ঢাকা- খুলনা মহাসড়কে ট্রাক- অটোরিকশা সংঘর্ষে অজ্ঞাত এক অটোরিক্সার চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অটোরিক্সার দুই যাত্রী। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার সকাল ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে গোয়ালন্দ বাজার থেকে একটি অটোরিক্সা দৌলতদিয়া ফেরি ঘাটে যাচ্ছিলো। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিক্সার চালক ঘটনাস্থলেই নিহত হয়। সেই সাথে আহত হয় অটোরিক্সার দুই যাত্রী। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক ট্রাককে পুলিশ আটক করতে পারলেও চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































