গোয়ালন্দে চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ৩ চোর আটক –
- Update Time : ০৬:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটর-সাইকেল চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসাথে তাদের দেয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ( ২২ অক্টোবর ) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গফুর মন্ডল পাড়ার গোলাম বেপারির ছেলে মোঃ মিজান বেপারি (২৬),রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকার রাজা শেখের ছেলে রিশাদ শেখ (১৯) ও একই উপজেলার খানখানাপুরের হোসেন বেপারির ছেলে মোঃ গাফফার (৩৫)।
গত ১০ অক্টোবর গোয়ালন্দের দৌলতদিয়া পোড়াভিটা এলাকা হতে স্হানীয় মজিদ শেখ নামের এক ব্যাক্তির মোটর সাইকেলটি চুরি হয়।পরে তিনি এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































