গোয়ালন্দে ইয়ামাহা রাইডার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ –
- Update Time : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ‘ইয়ামাহা রাইডার্স ক্লাব’ র উদ্যোগে শীতার্তদের মাঝে ২শ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় (৩১ জানুয়ারি) শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন ইয়ামাহা মটরসাইকেল বাংলাদেশ এর ঢাকা বিভাগের জোনাল ম্যানেজার ওহিদুল আলম মামুন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ, নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, এসি আই মটরস এর মার্কেটিং অফিসার নাজমুস সাকিব, ইসমাইল খলিল, ইয়ামাহা’র ঢাকার এডমিন শাখাওয়াত হোসেন পলাশ, মিরপুরের এডমিন আরাফাত শুভ, খিলগাও’র এডমিন সাদাফ রাসেল, সাব্বির সজিব, মার্কেটিং অফিসার আশিকুল ইসলাম সহ ইয়ামাহার রাজবাড়ী, ফরিদপুর ও গোয়ালন্দের বাইকার’রা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































